স্থানীয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় রূপসার সাবেক মেম্বার নিহত

রূপসা প্রতিনিধি: রূপসায় আইচগাতী ইউনিয়নের দেয়াড়া পশ্চিমপাড়া নিবাসী সেখ আলাল উদ্দিন (আলাল কোম্পানির) পুত্র সাবেক ইউপি মেম্বার শেখ মাইনুদ্দিন টোকন গতকাল (৭ নভেম্বর) বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় খুলনা-মংলা সড়কের তেতুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তেতুলিয়া ব্রিজ অতিক্রম করার সময় দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button