স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

বটিয়াঘাটা (খুলনা)প্রতিনিধি ঃ বটিয়াঘাটায় ডিস লাইন নেটওয়ার্কের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাগর মন্ডল (২৫) নামের এক যুবক গতকাল শুক্রবার মৃত্যুবরণ করেছে । সে বটিয়াঘাটা সদর ইউনিয়নের খলসীবুনিয়া গ্ৰামের পিতা মাতার এক মাত্র সন্তান । স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সাগর মন্ডল দীর্ঘ বছর যাবৎ খলসীবুনিয়া কাছারীবাড়ি বাজার ও তার আশপাশের গ্ৰাম গুলোতে ডিস লাইন নেট সাপ্লাই’র ব্যবসা করে আসছিল । কিন্তু হঠাৎ করে ডিস লাইনের তার বিধ্বস্ত হয়ে যাওয়ায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে ডিস লাইনের নেটওয়ার্ক ঠিক করতে গিয়ে অসাবধানতার কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিলার থেকে পড়ে মারাক্তক রক্তাক্ত জখম হয় । তখন স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । অন্যদিকে পিতা-মাতার এক মাত্র সন্তানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button