স্থানীয় সংবাদ

খুলনার আওয়ামী লীগ নেতা ফয়েজ ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার : খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখ পরিবারের ঘনিষ্ঠ কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোর রাতে রাজধানীর বসুন্ধরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে খুলনায় আনা হয়। নগর গোয়েন্দা-ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদও করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, কাজী ফয়েজকে আমরা গত কয়েকদিন ধরে খুঁজছিলাম। গোয়েন্দা সংবাদ মারফত জানতে পারলাম তিনি ঢাকার বসুন্ধরায় অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে বসুন্ধরায় ভাড়া করা বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে খুলনায় আনা হয়েছে। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নাশকতাসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। বিশেষ করে তিনি শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেলের বন্ধু পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে নিজের প্রভাব বিস্তার করতেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button