স্থানীয় সংবাদ

সাংবাদিক এহতেশামুল হক শাওন ও কামরুল হোসেন মনির উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি ও খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য দৈনিক আমার দেশ এর ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং দৈনিক আমার দেশ এর স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি’র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শনিবার বেলা সোয়া ৩টার দিকে নগরীর ব্যস্ততম এলাকা বাবরী চত্বরে (শিববাড়ি মোড়) প্রকাশ্যে দুইজন সাংবাদিকের উপর অতর্কিত হামলার ঘটনায় নগরবাসীকে বিচলিত করে তুলেছে। অবিলম্বে প্রশাসনের প্রতি এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, মাস্টার শফিকুল আলম ও হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি শেখ মো. ইউনুস।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button