স্থানীয় সংবাদ

বাগেরহাটে লাম্পট্যের কারণে যুবকের গোপনাঙ্গ কর্তন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের চিতলমারী উপজেলায় পরকীয়া প্রেমে আসক্ত লিটন শেখ ওরফে লিটু (৩৭) নামের এক লম্পট যুবকের পুরুষাঙ্গ কর্তন করা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার মহিলা কলেজ রোডের একটি ভাড়াটিয়া বাসায়। আহত লিটন ওরফে লিটু বাগেরহাটের কচুয়া উপজেলার ঝালডাঙ্গা গ্রামের মোঃ নজরুল শেখের ছেলে। এ ঘটনায় প্রতিবেশীরা লিটনের স্ত্রী হাসনার বিরুদ্ধে পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ তুলেছেন। ঘটনার পর থেকে গৃহবধু হাসনা বেগম পালাতক রয়েছেন। গুরুতর আহত অবস্থায় লিটন শেখকে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে। চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ও প্রতিবেশীদের দেওয়া তথ্যে জানা গেছে, চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের মহিলা কলেজ রোডের একটি ভাড়া বাড়িতে লিটন ও তার স্ত্রী হাসনা বেগম দুই সন্তান নিয়ে বসবাস করতেন। পেশায় আইসক্রিম বিক্রেতা লিটন শেখ ওরফে লিঠু অন্য এক মহিলার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্ত্রী হাসনা বেগম পরকীয়ার বিষয়টি সহ্য করতে না পেরে ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন এবং দুই সন্তান ও ঘরের দামী মালামাল নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে শুকবার সকালে আশেপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় লিটনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক মোঃ মুক্তি বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় লিটন শেখকে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button