স্থানীয় সংবাদ
দিঘলিয়ায় নবাগত নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময়

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সাথে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব উপদেষ্টা ডাঃ সৈয়দ আবুল কাসেম, সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, সহ সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, সহ সাধারণ সম্পাদক আবিদ আজাদ, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, নির্বাহী সদস্য মোঃ ইসমাইল হোসেন, মোঃ সোহাগ বিশ্বাস, মোঃ মিজানুর রহমান, খান শহিদুল ইসলাম, আঃ কুদ্দুস মোল্লা, মোঃ মিলন শেখ প্রমুখ।



