স্থানীয় সংবাদ

আড়ংঘাটায় দুর্বৃত্তের গুলিতে কিশোর আহত

স্টাফ রিপোর্টারঃ নগরীর আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে শান্ত (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন লতার মোড় ও লতার ব্রিজের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। আহত শান্তকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যার পর ঢাকায় নেওয়া হয়েছে। আহত কিশোর নগরীর রায়েরমহল উত্তরপাড়া এলাকার বাসিন্দা ফয়সাল বিশ্বাস মন্টুর ছেলে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button