স্থানীয় সংবাদ

খুলনায় চিকিৎনা নিতে এসে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণগেল তরুণীর

স্টাফ রিপোর্টার : খুলনায় চিকিৎনা নিতে এসে ইজিবাইকের চাকার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে সুরাইয়া নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার নগরীর বয়রা বাজার শেরের মোড়ে এ ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার বাসিন্দা মো. আতিয়ার মোল্লার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে অভয়নগর থেকে বর্হিবিভাগে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ওই তরুণী। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ইজিবাইকের মোটরের সাথে গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। এ সময় ইজিবাইক থেকে ওই তরুণী নীচে পড়ে গিয়ে গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, মৃতদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button