গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক সেমিনার : র্যালি অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি: গাজী মেডিকেল কলেজ হাসপাতালে “ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস” উপলক্ষে রোটারি ক্লাব অব সেভেন্টি ওয়ান, খুলনার উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক সেমিনার ও র্যালি অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার নগরীর সোনাডাঙ্গা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল- মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করণ। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের গুরুত্ব তুলে ধরা।পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে উৎসাহিত করা। এছাড়া উপস্থিত বক্তারা বলেন, প্রতি বছর দেশে হাজার হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। অথচ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এই রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য। বক্তারা নারীদের মাসে অন্তত একবার সেল্ফ ব্রেস্ট এক্সামিনেশন (ঝবষভ ইৎবধংঃ ঊীধসরহধঃরড়হ) করার পরামর্শ দেন এবং নিয়মিত স্ক্রিনিং টেস্টের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া উপস্থিত নারীদের জন্য বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প আয়োজন করা হয়। এ সময়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান।এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ক্যান্সার সার্জন ডা এস এম সাকিব কবির। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, নার্স ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী ।



