স্থানীয় সংবাদ

নির্বাচনের আগেই জুলাই সনদ আইনী ভিত্তি দিতে হবে

# সুজনের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সভায় বক্তারা #

স্টাফ রিপোর্টার ঃ নানা কর্মসূচীর মধ্য দিয়ে বুধবার সুশাসনের জন্য নাগরিক সুজনের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা ও আলোচনা সভা এবং স্মৃতি চারণ। দিবসটি পালন উপলক্ষে সুজন জেলা ও মাহানগর কমিটি নানা কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বুধবার বিকেল সাড়ে ৪টায় নিরালা সোয়াট স্কুল মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয় । সভায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, জাতীয় সনদের পরিপূর্ন বাস্তবায়ন চাই। এই শীরোনামে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেনন সুজন জেল কমিটির সভাপতি অধ্যক্ষ জাফর ইমাম্ পরিচালনা করেন সুজন সম্পাদক এড. কুদরতে ই খুদা। অতিথি হিসেবে বক্ততৃা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড.একেএম নুরুল ইসলাম ওনাগরিক নেতা এস এম শাহ নেওয়াজ আলী। অন্যান্যের মধ্যে বকাক্তৃা করেন সুজন মহানগর কমিটির সহ-সভাপতি এসএম সোহরাব হোসেন, নাগরিক নেতা নিজাম উর রহমান লালু, সুজন সদস্য ও কেসিসির শিক্ষা অফিসার এসকেএম তাছাদুজ্জামান, আঃ হালিম, আইনুল হক, খলিলুর রহমান সুমন, মাহবুবুল হক, এড. আরিফা খাতুন, এড. জাহাঙ্গীর হোসেন, সুমন সৈয়দ আলী হোসেন, ইরিনা, সাজেদা খাতুন প্রমূখ। সভায় বক্তারা বলেন , নির্বাচনের আগেই জুলাই সনদ আইনী ভিত্তি দিতে হবে। তা না হলে হাজার হাজার যুবকের আতœত্যাগ প্রশ্ন বিদ্ধ হতে পারে। সংসদ নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ তবে জুলাই সনদ বাস্তবায়ন আগে চাই। এ জন্য সুজনকে আরো কাজ করতে হবে। করতে হবে জনমত সৃষ্টি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button