স্থানীয় সংবাদ

খুলনায় যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল : গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড় ও সাচিবুনিয়া বাইপাস সড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। মঙ্গলবার রাতে উভয় স্থানে এই ঝটিকা মিছিল হয়। এ ঘটনায় পুলিশ ৩ জনকেগ্রেফতার করেছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, লবনচরার সাচিবুনিয়া টেক্সটাইল মিলের পাশে বাইপাস সড়কে রাত ৮ টার দিকে ৪০/৫০ জন ঝটিকা মশাল মিছিল বের করে। খুলনা জেলা যুবলীগের উদ্যোগে এ মিছিল বের হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিকভাবে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করে।
একই সময় মহানগরীর পাওয়ার হাউজ মোড়ে ছাত্রলীগের কয়েকজন ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে সদর ও সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৮/১০ জন রাতে ফেরীঘাটের মোড় থেকে মিছিল বের করার চেষ্টা করে। স্থানীয় জনতার সহযোগিতায় খুলনা ও সোনাডাঙ্গা থানা পুলিশ সেখান থেকে ৩ জনকে আটক করে।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button