স্থানীয় সংবাদ

দৌলতপুরে সালাম মোল্লার কাছে চাঁদার দাবিতে সন্ত্রাসীদের হামলা

# মারপিট ও লুটপাট : থানায় অভিযোগ #

স্টাফ রিপোর্টার ঃ দৌলতপুর থানা জাসদের সহ-সভাপতি আব্দুস সালাম মোল্লার কাছে চাঁদার দাবি করেছ স্থানিয় একটি সন্ত্রাসী চক্র , চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার নিজ বাড়ি মহেশ^রপাশা কালিবাড়ি অলকচত্বর মোড়ে হামলা চালায়ি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে মিঠু এবং তার সন্ত্রাসী বাহিনীরা । এ বিষয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সালাম মোল্লার স্ত্রী লতিফা বেগম। অভিযোগ সুত্রে জানা যায় গত ১১ নভেম্বর সালাম মোল্লারা বসতঘর থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা এবং পাঁচ ভরি স্বর্ণ লুটপাট করে নিয়ে যায় মিঠু বাহিনী এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে জীবন নাশের হুমকি দেয় এর পর থেকে সালাম মোল্লা ও তার পরিবারের সদস্যরা আতংকে দিন কাটাচ্ছে। অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য দাবি এলাকাবাসী। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকাবাসী জানায় এই মিঠু ৫ আগস্টের পর তার বাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে হামলা করছে চাঁদার দাবিতে। তারা ব্যাংকার সিঙ্গাপুর মানিকের বাড়িতেও হামলা করেছে সম্প্রতি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button