স্থানীয় সংবাদ

কয়রায় ৩ শ পিচ হরিণ ধরার ফাঁদ সহ নৌকা আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ হায়াতখালী বন টহল ফাঁড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ৩ শ পিচ হরিণ ধরার ফাঁদ সহ ১টি নৌকা আটক করেছে। বুধবার সকাল ৮ টার দিকে সুন্দরবনের ছোট কালিরখাল এলাকায় অভিযান চালিয়ে এ সকল হরিণ ধরার ফাঁদ সহ নৌকা আটক করা হয়। অভিযান পরিচালনা করেন হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এর সাথে জড়িত ব্যাক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button