সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে নির্বাচনী আচরণ বিধির কঠোর নজরদারি

# জমে উঠেছে ঐতিহ্যবাহী শিরোমণি বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন #
# ১১ পদের বিপরিতে প্রার্থী ৩৩, ২৫ নভেম্বের ভোটগ্রহণ #
খানজাহান আলী থানা প্রতিনিধি : ঐতিহ্যবাহী শিরোমণি বাজার বনিক সমিতির নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে শিরোমণি বাজার জুড়ে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের জমজমাট প্রচার-প্রচারনায় জমে উঠেছে শিরোমণি বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। দীর্ঘ ২২ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যপোক উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিয়ে নির্বাচনী আমেজ বইছে বাজারের ব্যবসায়ীদের মাঝে। শিরোমণি বাজার বণিক সমিতির মোট ১১ টি পদের বিপরীতে ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার বাজারের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটি ভোটগ্রহণ সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নীতিমালা সহ নির্বাচনী আচরণ বিধির উপর কঠোর নজরদারি রাখছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের কাংখিত প্রতিকে ভোট প্রার্থনা করে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ছুটছে ভোটারদের কাছে। চায়ের দোকান, হোটেল থেকে শুরু করে বাজারের অলিগলিতে সর্বত্রই চলছে নির্বাচনী সংলাপ। বাজারের প্রতিটি অলিগতি গুরুত্বপূর্ণ মোড়সহ পুরো বাজার প্যানা, ফেস্টুন এবং পোস্টার শোভা পাচ্ছে। বাজার বনিক সমিতির মোট ১১ টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সভাপতি পদে দুই জন প্রতিদ্বিন্দ্বিতা করছে তারা হলো শেখ রেজাউল ইসলাম (তালা) ও মোঃ আমিনুল ইসলাম(চেয়ার ), কার্যকারী সভাপতি পদে চার জন তারা হলো মোঃ আঃ রশিদ সরদার (ঘড়ি ), মোঃ আবুল বাশার ( কুড়েঘর) , শেখ আঃ হামিদ (ডাব ) ও শেখ আবুল কাশেম (তারা ),সহ সভাপতি পদে মোঃ শহীদুল্লাহ (মোমবাতি )ও মিয়া হাফিজুর রহমান( আম), সাধারণ সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম(গরুর গাড়ী) ও মোল্লা সোলাইমান হোসেন( হরিণ ). যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আঃ মান্নান(ফুটবল), ফয়সাল শেখ (হাতি ) ও আঃ হাকিম(কলস), সহ সাধারণ সম্পাদক পদে মোঃ আবুল কাশেম(কাপ প্রিচ), শেখ রবিউল ইসলাম(বটগাছ) ও মোঃ শেখ ফরিদ( টিউবয়েল), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইয়াসিন হোসেন মুন (দোয়াত কলম)ও শেখ জসিম(মোটরসাইকেল). কোষাধক্ষ পদে মোঃ ইয়াসিন কাগুজী(রিক্সা), মীর বাবুল আক্তার(তলোয়ার ), শেখ আজিম হোসেন(মাছ ) ও মোঃ আব্দুল জলিল(বই), দপ্তর সম্পাদক পদে মোঃ জিয়াউর রহমান(উড়োজাহাজ )ও মোঃ মিরাজুল ইসলাম মিরাজ(গোলাপ ফুল ), প্রচার সম্পাদক পদে শেখ সাব্বির(ট্রাক) ও মোঃ সুমন শেখ(বালতি), সদস্য পদে মোঃ জামাল মোল্লা (ঘোড়া), আমজাদ হোসেন(বাঘ ), মোঃ মান্দার খা(চাকা ), মোঃ আলী মোল্লা(মাইক), মোঃ মাসুদ পারভেজ(প্রজাপতি ), মোঃ শাহ জামাল(কুলা) ও শেখ অজিউর রহমান (টেবিল ফ্যান ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন নির্বাচন নিয়ে কোন ধরণের গুজবে কান না দিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহনে সকলকে সহযোগিতা করার আহবান জানান। তিনি বলেন, দির্ঘ ২২ বছর পর শিরোমণি বাজার বনিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন সুষ্ঠু, সুন্দর অবাধ, নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। আগামী ২৫ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরোতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিষয়টি আমরা শ্রম দপ্তর, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সহ প্রশাসনের সকল স্তরে চিঠির মাধ্যমে জানিয়েছি। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসাবে মোড়ল আনিসুর রহমান, সদস্য হিসাবে মুন্সি মইনুল ইসলাম দায়িত্ব পালন করছে।



