বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় খালিশপুর দুর্বার সংঘের আলোচনা ও দোয়া

খবর বিজ্ঞপ্তি ঃ খালিশপুর দুর্বার সংঘের উদ্যোগে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সোমবার বিকেলে নিজস্ব ভবনে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।্ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা. বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সভাপতি এড. মোহাম্মসদ আলী বাবু ও ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারুখ হিল্টন, সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মেহেদী হাসান, পরিচালনায় ছিলেন সংঘের সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসেম আসমত ও গোলাম রহমান কচি। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খালিশপুর বণিক সমিতির সভাপতি আঃ মতিন বাচ্চু, চিত্রালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন মিয়া, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহসানুল্লাহ বুলবুল, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি লিটন খান, সাঃ সম্পাদক শেখ জাকির হোসেন, এসএম দাউদ আলী, অধ্যাপক মুহসিন বাবলু, সাগর চৌধুরী, গফুর আহমেদ, মিজানুর রহমান খোকন, শহিদুল ইসলাম, জহির হোসেন, সাহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, মুনসুর আলী, শামীম হোসেন মিলন, রফিক খোকন, শফিউদ্দীন, হান্নান, বিএনপি নেতা কালুসহ সংঘের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।



