বটিয়াঘাটায উপ সহকারী কৃষি কর্মকর্তা স্ত্রীর আত্মহত্যা

বটিয়াঘাটা (খুলনা)প্রতিনিধি ঃ বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্ৰামে রিমি শিকদার (২৪) নামের এক মহিলা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে । ঘটনা ঘটেছে গত সোমবার বিকেলে তার বাবার বাড়ি বসত ঘরের পিছনের বারান্দায় প্লাস্টিকের নেট দিয়ে ফাঁস লাগিয়ে উক্ত রিমি আত্মহত্যা করেছে। সে উপজেলার ছয়ঘরিয়া গ্ৰামের সুকুমার শিকদার’র কন্যা । গত বছর ডুমুরিয়া উপজেলার রংপুর ঘোনা এলাকার পিন্টু মল্লিকের সাথে রিমির বিবাহ হয় । স্বামী পিন্টু বটিয়াঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন । খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে । ময়না তদন্ত শেষে গতকাল মঙ্গলবার ছয়ঘরিয়া মহাশশ্মানে লাশের শেষকৃত্য সম্পন্ন হয়েছে । এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিমি শিকদার দীর্ঘ কয়েক বছর পারিবারিক কলহের কারণেএই ঘটনা ঘটতে পারে বলেধারণা করছে।অন্যদিকে পারিবারিক সূত্রে বলছে সে মানসিক রোগে ভুগছিলেন বাবা এবং মা উক্ত রোগের জন্য চিকিৎসাও ধারাবাহিক ভাবে চালিয়ে যাচ্ছিল এবং তাকে সব সময় চোখে চোখে রাখা হয় বলে জানিছে। কিন্তু গত সোমবার বিকেলে সকলের চোখ এড়িয়ে ঘরের পিছনের বারান্দায় প্লাস্টিকের নেট দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে । এখানে আমাদের জামাই পিন্টুর কোন দোষ নেই জানিয়েছে । তার পারিবারিক সূত্রে আরো জানা যায়,রিমি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন । তাই গত ৩ মাস যাবৎ তারা জামাই ও মেয়েকে ছয়ঘরিয়া তার বাবার বাড়িতে এনে রাখেন । একটি সূত্র বলছে এটা হত্যা কি আত্মহত্যা সেটা জনমনে প্রশ্ন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।



