তাঁতী দল ১৯নং ওয়ার্ড সোনাডাঙ্গা থানার দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি ঃ বেগম খালেদা জিয়ার আশু-রোগ মুক্তির জন্য এবং ১৯নং ওয়র্ড বি,এন,পির সভাপতি, শেখ মনিরুজ্জামান মনির মৃত্যুতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর তাঁতীদলের সভাপতি আবু সাঈদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আশফাকুর রহমান কাকন, ১৯ ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু সাঈদ, আরও উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ কাজি মিজানুর রহমান, দোয়া পরিচালনা করেন শাহী নূর মসজিদের পেশ ইমাম, মুফতি জামির হুসাইন, অন্যান্য আরো উপস্থিত ছিলন, ১৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, ১৯নং ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল্লাহ আল বিমান, ১৯ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা মোঃ আবুল কালাম আজাদ, ১৯নং ওয়ার্ডের যুবদলের সাবেক সাংগঠনিক মোঃ হাবিবুর রহমান হাবিব, ১৯নং ওয়ার্ড তাতী দলের সভাপতি মোঃ নুরুল ইসলাম, তাতী দলের সিনিয়ার সহ-সভাপতি মোঃ এনায়েত শেখ, তাতী দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ নাহিদ কোরাইশি, তাতী দলের সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল শেখ, যুবদলের সদস্য মোঃ পলাশ, মোঃ হাবিব, শেখ মোঃ শামিম, মোঃ মিজান, আমিরুল ইসলাম পলাশ, মোঃ সেলিম মো : জাকির, মোঃ জসিম, মোঃ রায়হান, মোঃ মাসুম শেখ প্রমুখ।



