স্থানীয় সংবাদ

দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসবেনÑ মঞ্জু

# দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২৬, ২০ নম্বর ওয়ার্ড ও পিটিআই মসজিদে দোয়া #

স্টাফ রিপোর্টার ঃ
‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, অসংখ্য নির্যাতনের মধ্যেও যার অটল মনোভাবকে দমানো যায়নি, তার নাম খালেদা জিয়া। তাকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে। দেশে আজ সবাই দোয়া করছেন, তিনি যাতে সুস্থ হয়ে আবার দেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন। দেশের মানুষ মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসবেন। এসে তিনি নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হবেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় ২৬নং ওয়ার্ডের পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন মাদ্রাসায় বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ফজলুর রহমান। দোয়া শেষে ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। বাদ আছর
২০নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দের আয়োজনে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। বাদ মাগরিব পিটিআই জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মুফতী বারী হাবিবুল্লাহ বেলালী।
এ সকল কর্মসূচির প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, খালেদা জিয়া কেবল গণতন্ত্রের জন নির্মাণ করেছেন সেই রাজপথ, যা জনগণের কাঙ্খিত পথ। তিনি যখন প্রতিশোধের রাজনীতি নয়, সহাবস্থানকেই বেছে নেন। জীবন সন্ধিক্ষণের এ সংগ্রামে তিনি জয়ী হয়ে ফিরে আসবেন জনগণের মধ্যে-এ দোয়া তো সব পেশার, সব শ্রেণির মানুষের।
এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সাদারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, এড. গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, হাসান মেহেদী রিজভী, রবিউল ইসলাম রবি, আব্দুল জব্বার, মহিউদ্দিন টারজান, বাচ্চু মীর, মেহেদী হাসান সোহাগ, এড. মশিউর রহমান নান্নু, মেশকাত আলী,
রিয়াজুর রহমান, মাহবুবউল্লাহ শামীম, মিজানুর রহমান ডিকেন, মনিরুল হক, মোস্তফা কামাল, মিজানুজ্জামান তাজ, আলমগীর হোসেন আলম, মোহাম্মাদ আলী, আল বেলাল, সাইমুন ইসলাম রাজ্জাক, খান শহিদুল ইসলাম, জাকারিয়া লিটন, লিটু পাটোয়ারী, এড. ওমর ফারুক, জাহান আলী, মিজানুর রহমান মিজান, হুমায়ুন কবির, ফিরোজ মোল্লা, আক্কাস মৃধা, অহিদুজ্জামান, আমিনুল ইসলাম বুবলবুল, শেখ আব্দুর রহমান, মিকাইল হোসেন, শফিকুল ইসলাম খোকন, গোলাম নবী ডালু, মোফাজ্জেল হোসেন, রবিউল ইসলাম বিপ্লব, ডা. ফারুক হোসেন, গোলকি সাঈদ, মাহবুবুর রহমান, মোস্তাফিজুর রহমান, মহিবুল্লাহ, সাজ্জাদ হোসেন, নাসির উদ্দিন মোড়ল, ওহাব শরীফ, মাসুদ রানা, মাহবুব হোসেন, মানিক, সুলতান মাহমুদ সুমন, ইউনুচ শেখ, সাখাওয়াত হোসেন, শরিফুল ইসলাম সাগর, আক্তারুজ্জামান, মোস্তফা জামান মিন্টু, আসাদ সানা, সেলিম বড় মিয়া, পারভেজ মোড়ল, ফিরোজ আহমেদ, মাসুদ রানা, মাহাবুব হোসেন, রবিউল ইসলাম শিমুল, পারভেজ আহমেদ খান, টিপু হাওলাদার, মুশফিকুর রহমান অভি, জুয়েল রহমান, শফিউদ্দিন আহমেদ, এস এম সজল, আসমত হোসেন, ইমরান হোসেন, মামুনুর রহমান, আব্দুল করিম, ঈশা শেখ, মারুফুর রহমান, আরিফুর রহমান আরিফ, ইলিয়াস হোসেন,সাকিব হোসেন, রুহুল আমিন রাসেল, আজিম শেখ, শোয়েব সরদার, রাজু শেখ, ফজলে মাকসুদ রুবেল, আশিকুর রহমান সেলিম, কাউসার সানা, নাজমুস সাদাত, সুলতান হোসেন, হারুন হাওলাদার, এরশাদুল হক চান, দুলাল চৌধুরী, আসলাম শেখ, আশিকুর রহমান, জাকির হোসেন, লুৎফর রহমান, আলতাফ সরদার, মো. আজাদ, আবুল কালাম প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button