আগামী ৯ ডিসেম্বর খালিশপুর হকার্স ইউনিয়নের নির্বাচন

# সাঈদ পরিবারের বাইরে এবাই প্রথম নির্বাচন #
স্টাফ রিপোর্টার ঃ আগামী ৯ ডিপসেম্বর খালিশপুর হকার্স ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দু’টি প্যাণেল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে দীর্ঘ কয়েক বছর পর এবারই প্রথম সাঈদ পরিবারের বাইরে রেখে নির্বাচন হচ্ছে। বিগত দিনে ওই পরিবারেরর বাইরে গিয়ে কেউ প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে পারেনি। যার জন্য ওই পরিবারের পছন্দের লোকগুলো বেশী নির্বাচিত হতেন। এবারের নির্বাচনে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রমজান আলী ও তোফাজ্জেল হোসেন জ্ঞান, সাঃ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আতিয়ার রহমান ও ইকরাম হোসেন। ভোটকে সামনে রেখে প্রার্থীদের পোস্টার পোস্টারে ছেয়ে গেছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারুখ হিল্টন। এবার ভোটার ২২০ জন। তবে দু’টি প্যানেল বণিক সমিতির সাথে কত টুকু সমন্বয় করে চলতে পারবেন তা দেখার বিষয়। কারণ এ ইউনিয়নের অধিকাংশ ভোটার হচ্ছে ফুটপাতের দোকানদার। বণিক সমিতির সদস্যদের দোকানের সামনে বসে তাদের ব্যবসা করতে হবে। যার বণিক সমিতির নেতাদের সাথে সুসম্পর্ক আছে তারই জয়ের সম্ভবনা বেশী বলে অনেকে মনে করেন। কারণ বণিক সমিতি না চাইলে সড়কের ওপর বসে দোকানদারি করা কঠিন বলে অনেকে মনে করেন।



