স্থানীয় সংবাদ

যোগিপোল ইউনিয়ন ও আটরা গিলাতলা ইউনিয়ন এবং কেসিসি ২নং ওয়ার্ডের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যোগিপোল ইউনিয়ন ও আটরা গিলাতলা ইউনিয়ন এবং কেসিসি ২ নং ওয়ার্ডের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ ডিসেম্বর জুম্মাবাদ বিএনপি’র কেন্দ্র ঘোষিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে খানজাহান আলী থানা বিএনপি, যোগিপোল ইউনিয়ন-বিএনপি, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি এবং কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সার্বিক সহযোগিতায় ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিটি মসজিদে এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্যা সোহাগ হোলেন, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মো, আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন হিট্টু, সাংগঠনিক সম্পাদ মোঃ মামুন শেখ, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আটরা গিলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, খানজাহান আলী থানা যুবদল নেতা শাহরিয়ার খান মাসুম, আলামিন হাওলাদার, খানজাহান আলী থানা ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক হাবিবুর রহমান বিপ্লব, সদস্য সচিব মো, সিয়াম হোসেনসহ খানজাহান আলী থানা, যোগিপোল ও আটরা গিলাতলা ইউনিয়ন কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। অপরদিকে, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে খানাবাড়ি শাহী জামে মসজিদ ও নূরে মদিনা মাদ্রাসা কমপ্লেক্স। মসজিদ কমিটি, ৩ নং ওয়াড বিএনপি ও যুবদলের উদ্যোগে এ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খানাবাড়ি শাহী জামে মসজিদ এর ইমাম হাফেজ জুবায়ের উদ্দিন। এ সময় ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান, মশিউর রহমান, যুবদল নেতা আলামিন হাওলাদার, সবুজ হাওলাদার, মসজিদ কমিটির সভাপতি সেখ জেহাদুর রহমান,সাধারণ সম্পাদক মশিউর রহমান, কোষাধাক্ষ সফিউদ্দিন অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button