স্থানীয় সংবাদ

হরিঢালী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ জামায়াতে ইসলামী জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা নিশ্চিত করবে : মাওলানা আবুল কালাম আজাদ

স্টাফ রিপোর্টার ঃ
জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে জাতি জবাবদিহিমূলক সরকার পাবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক খুলনা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, জনগণের হিসাব জনগণ বুঝিয়ে দেওয়ার মাধ্যমে জামায়াতে ইসলামী জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা নিশ্চিত করবে। কোনো রাষ্ট্রে জবাবদিহিমূলক সরকার থাকলে ঐ রাষ্ট্রে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, জুলুম-নির্যাতন, বৈষম্য, অন্যায়-অবিচার চিরতরে বন্ধ হয়ে যায়। শুক্রবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি হরিদাসকাটী ফুটবল খেলার মাঠ, মোড়ল পাড়া, ঋশি পাড়া, ইউনিয়ন পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক সমস্যার কথা শোনেন। গণসংযোগকালে তিনি বলেন, জনগণের কল্যাণ, শিক্ষা-স্বাস্থ্য উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ এলাকা গড়ে তোলাই তার অঙ্গীকার। তিনি আগামীতেও মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা টিম সদস্য মাওলানা শেখ কামাল হোসেন, পাইকগাছা উপজেল নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমদ, উপজেলা কর্ম পরিষদ মাওলানা আব্দুল হান্নান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. আসাদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের পাইকগাছা উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. আসাদ আল হাফিজ, উত্তর থানার সেক্রেটারি মো. ইয়াসিন আরাফাত, হরিঢালী ইউনিয়ন আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা হুসাইন আহমেদ, সহকারি সেক্রেটার আসলাম হোসেন, বাইতুল মাল সেক্রেটারি আসমত আলী খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাখফার মোড়ল, সেক্রেটারি ফেরদৌউস আহম্মেদ, ১নং রহিমপুর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন, ২নং হরিঢালী ওয়ার্ড সভাপতি ফজলুর রহমান, সেক্রেটারি জিয়াউর রহমান, বায়তুলমাল সেক্রেটারি আব্দুল হাকিম, ৪নং হরিদাসকাটি ওয়ার্ড সভাপতি আমান গাজী, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, বায়তুলমাল ডা. এনামুল, ৫নং নোয়াকাটি ওয়ার্ড সভাপতি আবু ইউসুফ, সেক্রেটারি হাফেজ বুলবুল, ৭নং মামুদকাটি ওয়ার্ড সভাপতি ওয়াজেদ আলী পাহাড়, সেক্রেটারি মো. আকের হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা-৬ আসনের এই এমপি প্রার্থী আরও বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’ এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ’ করার ৫ দফা দাবি জামায়াতে ইসলামীর একক দাবি নয়, পুরো জাতি ৫ দফা দাবি বাস্তবায়ন চায়। ৫ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব। জাতি এমন একটি নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে।
তিনি বলেন, বিগত ১৭ বছর জাতি নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আওয়ামী লীগ কখনো দিনের ভোট রাতে করেছে, কখনো ১৫৪ আসনে বিনা ভোটে সরকার গঠনের নিশ্চয়তা নিয়েছে, কখনো আমি-ডামি নির্বাচন করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আওয়ামী লীগের পতনের পর জাতি নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগের আশা করছে। অন্তবর্তীকালীন সরকার জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে বলে জাতি বিশ্বাস করে। ঐ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে ইনসাফ ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় সমর্থন দিতে তিনি খুলনা-৬ সংসদীয় এলাকার জনসাধারণের প্রতি আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button