স্থানীয় সংবাদ
রূপসায় পুলিশ সদস্যের গলায় রশি পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার

রূপসা প্রতিনিধি: রূপসায় ঘাটভোগ ইউনিয়নে শিয়ালী পুলিশ ক্যাম্পের টয়লেটের ভিতরে পুলিশ সদস্য ফেরদৌসের গলায় রশি পেঁচানো ঝুলন্ত রাশ উদ্ধার। গতকাল শুক্রবার রাত ৯:৪৫ টার দিকে তাকে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে টয়লেটের ভিতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে ক্যাম্প সুত্রে জানা যায়। রাতেই লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারন এখনো যানা যায়নি। সহকর্মীরা যানায় অবিবাহিত ফেরদৌস মোবাইলে দীর্ঘ সময় ধরে কথা বলতেন। তার বাড়ি যশোর জেলায়।



