খালেদা জিয়া শুধু বিএনপি’র নেত্রী নন তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী

# পাইকগাছায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
মাহফিলপূর্বে মনিরুল হাসান বাপ্পী #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের সর্বস্তরের মানুষ মোনাজাত করছেন। তিনি জাতীয় ঐক্যের প্রতীক এবং দেশের সব শ্রেণি পেশার মানুষের শ্রদ্ধার পাত্র। তিনি দ্রুত সুস্থ হয়ে ফের দেশের কল্যাণে ভূমিকা রাখবেন বলেন প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌম্যত্ব ও গণতন্ত্র সুরক্ষায় খালেদা জিয়ার তুলনা শুধুই খালেদা জিয়া। তার প্রতীক ‘ধানের শীষ’ মার্কায় ভোট দিয়ে অত্যাধুনিক বাংলাদেশ বিনির্মাণে খালেদা জিয়াকে পুনরায় ঐক্যবদ্ধ জাতিগঠনে ভূমিকা রাখতে সহযোগিতা করুন। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) বিকালে পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক ডা. আব্দুল মজিদ এতে সভাপতিত্ব করেন। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও হাজারো মুসল¬ীর সমবেতে পাইকগাছা পৌরসভা চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে পূর্বে জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পী আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপি’র নেত্রী নয়। তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী। শেখ হাসিনার ষড়যন্ত্র ও নানামুখী নির্যাতনের শিকার হয়ে আজ আমাদের নেত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’ পাইকগাছা-কয়রাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি কয়রা-পাইকগাছাবাসীর সেবক হতে এসেছি; তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ৩১দফা বাস্তবায়নে আমি একজন কর্মীমাত্র। আপনারা আমাকে ধানেরশীষ প্রতীকে ভোট দিন; আমি বাকি জীবনটাই আপনাদের সেবায় কাটিয়ে দেবো ইনশাআল¬াহ্। দোয়া মাহফিলে পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী-সমার্থক এবং ধর্মপ্রাণ মুসল¬ী ও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশ নেন।।



