স্থানীয় সংবাদ

মোল্লাহাটে ভোক্তা অধিদপ্তরের অভিযান : দুই প্রতিষ্ঠানকে জরিমানা।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিন : বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) উপজেলার মোল্লাহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন বাগেরহাট জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা সুলতানা।
অভিযানে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা মোল্লাহাট বাজারে সার বিক্রেতাদের কর্মকা- পর্যবেক্ষণ করেন এবং সরকার কর্তৃক নির্ধারিত দামের প্রতি নজর দেন। সার বিক্রয় মনিটরিংকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয় করার অপরাধে মেসার্স ফাইজুর রহমান ট্রেডার্সকে ৮ হাজার টাকা ও মেসার্স চৌধুরী ট্রেডার্সকে ৪ হাজার টাকা, মোট দুটি প্রতিষ্ঠানকে ১২,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ নগত আদায় করা হয়।
অভিযান শেষে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা সুলতানা বলেন, সরকার নির্ধারিত দামে সার বিক্রয় করা বাধ্যতামূলক। যদি কোন প্রতিষ্ঠান এর উল্টা কার্যক্রম করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি ভোক্তাদের প্রতি আহ্বান জানান যে, তারা যে কোন ধরনের অসাধু ব্যবসার তথ্য জানালে ভোক্তা অধিদপ্তর তা যথাযথভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর।
এ অভিযান স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে । ভোক্তারা কৃষি পন্যের মূল্যমান বজায় রাখতে প্রশাসনের এমন অভিযানের প্রশংসা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button