স্থানীয় সংবাদ

সাতক্ষীরায় বিনা নোটিশে তিনটি ফিলিং স্টেশন খুলনায় ভাংচুর করায় খুলনায় নের্তৃবৃন্দর নিন্দা বিবৃতি

খবর বিজ্ঞপ্তি ঃ
সাতক্ষীরায় বিনা নোটিশে তিনটি ফিলিং স্টেশন ভাংচুর করার প্রতিবাদে নিন্দা বিবৃতি ও যথাযথ ক্ষতিপূরণ না দিলে ধর্মঘটের হুশিয়ারি খুলনায় বাংলাদেশ জ¦ালানী তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ও পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যান সমিতির নের্তৃবৃন্দ। রবিবার খুলনা ট্যাংকলরী ভবনে মালিক ও শ্রমিক পরিষদের অবিলম্বে সাতক্ষীরার মের্সাস লস্কর ফিলিং স্টেশন, মেসার্স কালিগঞ্জ ফিলিং স্টেশন ও মের্সাস কেবি আহছানউল্যা ফিলিং স্টেশনে গত ৪ ডিসেম্বর সড়ক ও জনপথ বিভাগ সাতক্ষীরা কার্যালয় আকস্মিক ভাংচুর করে। ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই তিনটি ফিলিং স্টেশনের ক্ষতিপুরনের দাবি জানিয়েছে নের্তৃবৃন্দ। ক্ষতিপুরন না দিলে ৯ ডিসেম্বর থেকে সাতক্ষীরা জেলায় অনির্দিষ্টকালের জন্য ফিলিং স্টেশন গুলোতে ধর্মঘট পালন করা করে হবে বলে নের্তৃবৃন্দ জানান। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জ¦ালানী তেল পরিবেশক সমিতির সভাপতি আলহাজ¦ আঃ গফ্ফার বিশ^াস, সাধারণ সম্পাদক মোড়ল আব্দুস সোবাহান, ট্যাংকলরী ওনার্স এসাসিয়েশনের সভাপতি এম, মাহবুব আলম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সি, সাধারণ সম্পাদক আলী আজিমসহ ৪ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button