স্থানীয় সংবাদ

এমইউজে খুলনা ও বিএফইউজের নেতৃবৃন্দের সুস্থতা কামনা

# কয়েকজন সদস্য গুরুতর অসুস্থ #

খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সভাপতি মো. আনিসুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য, এমইউজে খুলনার সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলাম, ইউনিয়নের সিনিয়র সদস্য এম হেফজুর রহমান, সিনিয়র সদস্য দৈনিক খুলনা গেজেটের এস এম মাহবুবুর রহমান ও সিনিয়র সদস্য কামরুল ইসলাম অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তাদের আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন ও আবু তৈয়ব, সাবেক নির্বাহী শেখ দিদারুল আলম। বিবৃতিতে নেতৃবৃন্দ এমইউজে খুলনার সাবেক নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দের আশু রোগমুক্তির জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেছেন। বর্তমানে সাংবাদিক নেতৃবৃন্দ অসুস্থ হয়ে হাসপাতালে ও বাসভবনে চিকিৎসাধীন থাকায় তাদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button