শিরোমনি শহীদ সিরাজ স্মৃতি ইজিবাইক মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ২০ ডিসেম্বর,

# ৭টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা
স্টাফ রিপোর্টার : শিরোমনি শহীদ সিরাজ স্মৃতি ইজিবাইক মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫) আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষে নির্বাচন পরিচালনা কমিটির নিকট ৮ ডিসেম্বর সন্ধ্যায় প্রার্থীরা মনোনয়নপত্র জমাদেন । মোট ৭টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমাদেন। সভাপতি পদে শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক পদে শেখ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি পদে শেখ সাইদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ তাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃমাকসুদ মুন্সী, লাইন সম্পাদক পদে শেখ কামরুল ইসলাম, কোষাধক্ষ পদে শেখ রিপন হোসেন। অপর পরিষদ সভাপতি মোঃ ইমাদুল হোসেন, সাধারণ সম্পাদক পদে শেখ সজল , সহ-সভাপতি পদে এস এম তোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে গাজী ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে শেখ তাজউদ্দীন , লাইন সম্পাদক পদে ওবায়দুল্লাহ শেখ, কোষাধক্ষ পদে মোঃ আরাফাত হোসেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক শেখ ইফতেখায়রুল আলম বাপ্পি,সদস্য সচিব খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, সদস্য শেখ শাহিদুল ইসলাম। এছাড়া সার্বিক সহযোগিতায় রয়েছেন সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস।



