স্থানীয় সংবাদ

খুলনা সিটি ইন হোটেলে চ্যানেল এস সেভেন এর আত্মপ্রকাশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: খুলনায় চ্যানেল এস সেভেন এর আত্মপ্রকাশ অনুষ্ঠান সিটি ইন ইন্টারন্যাশনাল হোটেলে ৭ ডিসেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এ্যাড মোঃ মনিরুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও খুলনা মহানগর এর সেক্রেটারী এ্যাড শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক শেখ আবু আসলাম বাবু, চ্যানেল এস সেভেন এর উপদেষ্টা এ্যাড মোঃ বাবুল হাওলাদার।চ্যানেল এস সেভেন এর চেয়ারম্যান শেখ শাহীন এর সভাপতিত্বে এবং ইফফাত সানিয়া ন্যান্সির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এস সেভেন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন । এছাড়া উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন, মোঃ মামুন মোল্লা, সংকর দাস প্রবন, গাজী মনিরুজ্জামান, তারিকুল ইসলাম তুহিন, আসিস কুমার সাহা, মোঃ টোকন শেখ, শিশু সাংবাদিক শেখ জান্নাতুল ফেরদৌস, শিশু সাংবাদিক কথা। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়। অতিথিরা পদ্মা সরিয়ে চ্যানেল এস সেভেন এর শুভ উদ্বোধন করেন। সমাজসেবা ও সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। নৈশ ভোজ ও ফটো সেশন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button