স্টেডিয়ামপাড়ায় উন্নয়নের নামে চা বিক্রয় কেন্দ্র উচ্ছেদ করা চলবে না

# মাথাল মার্কার প্রার্থীর প্রচারকালে ক্ষোভ প্রকাশ #
স্টাফ রিপোর্টার ঃ নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবে আজ ৮ ডিসেম্বর সন্ধ্যায় গণসংহতি আন্দোলন মনোনীত খুলনা ২ আসনের প্রার্থী মুনীর চৌধুরী সোহেলসহ জেলা নেতৃবৃন্দ নগরীর গুরুত্বপূর্ণ এলাকা স্টেডিয়ামপাড়ায় গণসংযোগ করতে যেয়ে ১৩০টি চায়ের দোকান উচ্ছেদের খবর পান। এঘটনায় গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির নেতৃবৃন্দ গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা যেমন উদ্বিগ্ন, তেমনি উন্নয়নের নামে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের ন্যায় নিরীহ জনগোষ্ঠীর ওপর অন্যায় আচরণের জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করছি। স্টেডিয়াম পাড়া, কোর্ট এলাকায় আনুমানিক ১৩০টি স্থানীয় চায়ের দোকান উচ্ছেদের মাধ্যমে উন্নয়নের খড়গ চাপানো হচ্ছে। বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে এই অমানবিক উচ্ছেদের মাধ্যমে অনেক পরিবারের বেঁচে থাকার অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে। যা কখনও সঠিক সিদ্ধান্ত হতে পারে না। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য, জেলা আহবায়ক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল আজ ৮ ডিসেম্বর বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত শান্তিধাম মোড়, ফুল মার্কেট, সিমেট্রি রোড, বেণীবাবু রোড, স্যার ইকবাল রোড, খুলনা প্রেসক্লাব, ব্যাংকপাড়া এবং সন্ধ্যায় স্টেডিয়ামপাড়া, খানজাহান আলী রোড, রয়্যাল মোড়, মডার্ণ মোড়, ইউসুফিয়া জামে মসজিদ মোড়, কেডিএ এ্যাভিনিউ ও সংশ্লিষ্ট রোডের সকল ডায়াগনস্টিক-হাসপাতালে গণসংযোগ, মতবিনিময় ও প্রচাপরপত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন জেলা সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী, যুগ্ম সদস্য সচিব আল আমিন শেখ, জেলা সদস্য সাগর চ্যাটার্জী, কাইয়ুম শরীফ জনি, জাহাঙ্গীর আলম পাটোয়ারী, সৈয়দ রাজিবুল রশীদ সুমন, সৈয়দ রাফসান জানি প্রমুখ।



