বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

প্রবাহ ডেস্ক
বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
কয়রা
কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কয়রা সদরে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোঃ মাসুম বিল্লাহ, কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক তরুন কান্তি মন্ডল, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মাষ্টার আঃ রউফ, জিএম নজরুল ইসলাম, শাহিদুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।
ডুমুরিয়া
“তারুণ্যের একতা- গড়বে আগামীর শুদ্ধতা” দুর্নীতির বিরুদ্ধে এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও দূনীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে দিবসটি পালিত হয়। যার মধ্যে র্যালী ও মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এরপর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি অধক্ষ্য শেখ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহি অফিসার সবিতা সরকার। কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৌমেন মন্ডলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, জামায়েত ইসলামীর নায়েবে আমির মাওঃ হাবিবুর রহমান, আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, এ্যাডঃ আলমগীর হোসেন, অধ্যাপক আব্দুল হালিম ঢালী, দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব, শিক্ষক সৌমেন বিশ্বাস, আরিফুজ্জামান নয়ন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দাকোপ
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা এবং দুর্নীতি প্রতিরোধের পতাকা উত্তোল করা হয় এবং চালনা ডাকবাংলো মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুব্রত রঞ্জন রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর অনিমেশ বিশ^াসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নবাগত দাকোপ উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেক্সনা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, চালনা এম এম কলেজের অধ্যক্ষ অসীম কুমার থানদার, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, চালনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়, চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জিএম আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান, খিলাফত মজলিশের উপজেলার সেক্রেটারী হাফেজ মাওলানা মুফতি ইকবাল হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ¦ মোঃ শফিকুল ইসলাম, চালনা পৌরসভা শাখার সভাপতি আলহাজ¦ আবু দাউদ, চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা অজিহুর রহমান, প্রধান শিক্ষক মহিবুর রহমান শেখ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দনেশ^র রায়, শিক্ষার্থীর পক্ষে শিউলী বৈরাগী প্রমুখ।
পাইকগাছা
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে “নারী কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, দুর্নীতি দমন কমিশন খুলনার কোর্ট পরিদর্শক অন্তত মজুমদার অন্তু। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, তথ্য সেবা কর্মকর্তা তম্বী দাশ ও দিপল বিশ্বাস। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, খাদ্য নিয়ন্ত্রণক হাসিবুর রহমান, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত ঘোষ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া ও নবলোকের কাজী ফারহানা আফরোজ। অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ৫জন নারীকে অদম্য নারী সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে গোপালপুর গ্রামের মেহেদী হাসান এর সহধর্মিণী নারী উদ্দোক্তা হাবিবা আক্তার রিতি (২২)। শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে বাতিখালী গ্রামের আমিন উদ্দিন সরদারের মেয়ে সহকারী জজ সুজাতা আমিন (২৯)। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করছেন যে নারী ক্যাটাগরিতে কমলাপুর গ্রামের বদরদ্দোজা সানার মেয়ে নাসরিন খাতুন (৩২) ও সফল জননী নারী ক্যাটাগরিতে শ্রীকন্ঠপুর গ্রামের মৃত আব্দুস সামাদ আজাদের সহধর্মিণী ফিরোজা খাতুন (৫৫)। অপরদিকে সকালে রোজবাড কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা আলোচনা সভার আয়োজন করে। শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, মিহির বরণ মন্ডল, অনিতা রাণী মন্ডল, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, অশোক কুমার ঘোষ, প্রজিৎ কুমার রায়, জিন্নাতুন্নেছা পান্না, আসমা আহমেদ, ইলিয়াস হোসেন, এডভোকেট রাশনা শারমিন আঁখি, কওসার আলী মোড়ল, নার্গিস বানু, পঞ্চানন সরকার, সমীরণ ঢালী, ইসহাক আলী শেখ ও অসীম রায়।
অভয়নগর
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদার. সাধারণ সম্পাদক সুনীল কুমার দাস, সাবেক প্রধান শিক্ষক মাহাবুব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, সদস্য ডি আর আনিস প্রমুখ।
মণিরামপুর
দিবসটি উপলক্ষে মনিরামপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ স¤্রাট হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) কমিটির সদস্য সচিব এস.এম হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ^জিৎ কুমার ঘোষ, উপজেলা শিক্ষা অফিসার আবু মুত্তালেব, বাঙ্গালীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকরাম হোসেন, রুপান্তর সংস্থার কর্মকর্তা দিপংকর সাহা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা সন্তোষ কুমার কর্মকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী গৌতম কুমার ঘটক, সদস্য সুরাইয়া নার্গিস, কাঞ্চন ঘোষাল, শফিকুল ইসলাম, খালিলুর রহমান, অধ্যক্ষ শহিদুল্লাহ, অধ্যক্ষ মতিয়ার রহমান, প্রধান শিক্ষক নিহার রায়, মলয় মন্ডল, তুহিন হোসেন, মাষ্টার নজরুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মণিরামপুরে ব্যাপকহারে সচেতনতামূলক পোষ্টার, ব্যানার, ফেস্টুন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভবনে বিশালাকার খাড়া ব্যানার লটকানো হয়।
ঝিনাইদ
দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথ ভাবে এ কর্মসূচি পালন করে। সকাল ১০টায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহি অফিসার এনামুল হাসান, বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি সোহেল রানা। এসময় আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দ্বীন ইসলাম, মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদউজ্জামান, জামায়াতে ইসলামীর আমির মাওঃ তাজুল ইসলাম, দুপ্রকের সহ-সভাপতি মাওঃ ওলিয়ার রহমান, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান, এনসিপি নেতা হৃদয় আহম্মেদ, সংবাদকর্মী রেজাউল রেজা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুহাদ্দিস আব্দুল কাইয়্যুম এবং গীতা পাঠ করেন বকুল রানী সাহা। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ মুহাঃ শাহজামান।
বটিয়াঘাটা
দিবসটি উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবঃ অধ্যাপক মনোরন্জন মন্ডল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নিরন্জন কুমার রায়’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি খন্দকার হাফিজুর রহমান, ওসি তদন্ত শাহীনুর রহমান গোলদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিতেষ দাস, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তরিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার,জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফেরদাউস সেখ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,সামাজিক বন বিভাগের তাহসিন রেজা, অধ্যক্ষ শশাঙ্ক মন্ডল, প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, বীরমুক্তিযোদ্ধা বিদ্যাধর বিশ্বাস, সাংবাদিক আরিফুজ্জামান দুলু সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক রিপন রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, সমাজসেবক সুদীপ্ত মল্লিক, সমাজসেবক হিরন্ময় রায় প্রমুখ।
তালা
দিবসটি উপলক্ষে সকালে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগীতায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা’র পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন (সজেকা) উপ-সহকারী পরিচালক মো. শামীম রেজা। এসময় তালা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, আইসিটি অফিসার রেজাউল করিম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রনেতা মারুফ উল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি গুলশান আরা, বি.এম জুলফিকার রায়হান, সদস্য রহিমা খাতুন, এসএম নাহিদ হাসানসহ শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাট
দিবসটি উপলক্ষে বাগেরহাটের অগ্রনী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ র্যালী নিয়ে জেলা প্রশাসন আয়োজিত র্যালীতে যোগদান করে দিবসে একাত্মতা করে। এ সময় অগ্রনী ব্যাংক পিএলসির বাগেরহাট অঞ্চল প্রধান সহকারী মহাব্যবস্থাপক জিএম সিরাজুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক শংকর কুমার দাস, মলয় কিশোর বিষ্ণু, তপন কুমার বৈরাগীসহ ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশ নেন।



