এমইউজে খুলনার স্মরণিকায় লেখা আহবান

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ^াসী সাংবাদিকদের প্রাণের সংগঠন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার ৩০ বছর পূর্তি এবং ২০২৬-২৭ সেশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ১৭ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে একটি ইতিহাস নির্ভর, তথ্যসমৃদ্ধ ও আকর্ষণীয় স্মরণিকা প্রকাশ করা হবে। স্মরণিকায় আপনার একটি প্রবন্ধ আমাদের এ প্রয়াসকে আরও সমৃদ্ধ এবং পাঠকের চাহিদা পূরণে সক্ষম হবে। স্মরণিকা উপ কমিটির আহবায়ক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এক বিবৃতিতে এ আহবান জানান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা গৌরবের ৩০ বছর অতিক্রম করছে। ১৯৯৪ সালে জন্ম নেওয়া এই সংগঠনটি পেশাদার সাংবাদিকদের রুটি রুজি ও অধিকার আদায়ের সংগ্রামে পাড়ি দিয়ে এসেছে নানা চড়াই উৎরাই। এমইউজে’র এই পথচলা একদিকে যেমন ছিল প্রত্যাশা ও প্রাপ্তিতে সমৃদ্ধ, পাশাপাশি বঞ্চনা ও হতাশার বেদনায় দীর্ণ হয়েছে। কন্টকাকীর্ণ অন্ধকারময় সেই দূর্গম পথ ও সময় পাড়ি দিয়ে আমরা সমৃদ্ধ আগামীর পানে তাকাতে চাই। চব্বিশের ৩৬ জুলাই হাজারো তরুণের রক্তের বিনিময়ে ছিনিয়ে আনা সূর্যটা আমাদের সেই স্বপ্ন বাস্তবায়নে বিভোর করে তুলছে। স্মরণিকায় লেখা পাঠাতে হবে- ইমেইল নং: shaonhaq77@gmail.com , মোবাইল নং- ০১৬৮০-৮৬৬০৭১।



