স্থানীয় সংবাদ

মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে: এড. মনা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তিনি দেশ ও মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন। অথচ তাকে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দিয়ে একটি পরিত্যক্ত কারাগারে নির্জন প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছিল। সেখানে তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নগরীর ২২ নম্বর ওয়ার্ড বিএনপি ও মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এতিম মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম মনা বলেন, বেগম জিয়াকে যখন দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেনÑ ‘বিদেশে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার ঠিকানা। আমি এখানেই জন্মগ্রহণ করেছি, এখানেই মৃত্যুবরণ করব।’ দেশের প্রতি এমন অবিচল ভালোবাসা ও ত্যাগের কারণেই তিনি আজ ‘মাদার অব ডেমোক্রেসি’। তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে বলেন, আল্লাহ যেন দেশনেত্রীকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, যাতে তিনি আবারও দেশের স্বাধীনতা রক্ষা এবং জাতিগত ঐক্য সুদৃঢ় করতে নেতৃত্ব দিতে পারেন।
২২ নম্বর ওয়ার্ডের এই ব্যাতিক্রমধর্মী আয়োজনের প্রশংসা করে মনা বলেন, সাধারণত আমরা দোয়া মাহফিলে পশু কোরবানি বা তবারক বিতরণ দেখি। কিন্তু ২২ নম্বর ওয়ার্ড মহিলা দল পবিত্র কোরআন শরীফ বিতরণের মাধ্যমে যে ধর্মীয় অনুষ্ঠান করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ যেন আমাদের নেত্রীকে শেফা দান করেন। ২২ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি সুলতানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেমসির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হালিমা আক্তার ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানা ঈসা। এ সময় আরও উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ড বিএনপির, এস এম নুরুল আলম দিপু,মফিজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন,সহিদুল ইসলাম, কাজী সান্টু, অনুষ্ঠানটি আয়োজন করেন রোমানা আক্তার ন্যান্সি।স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button