খুলনায় সুজনের আঞ্চলিক সংলাপে বক্তারা

# সংঘাত নয় শান্তি ও সম্প্রতির বাংলাদেশ গড়ি #
স্টাফ রিপোর্টারঃ ধর্মীয় সম্প্রীতি জোরদার, বর্ণবাদ প্রতিরোধ এবং কুসংস্কার মোকাবেলায় আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিএসএস আভা সেন্টারের দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমবিএসপিএস প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয় । মঙ্গলবার সকাল দশটায় রেজিস্ট্রেশন ও উপকরণ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মুক্ত আলোচনা পর্বে অংশ নেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক ও নাগরিক সমাজের সদস্যরা। আলোচনায় তারা ধর্মীয় সম্প্রীতি রক্ষায় যুবসমাজ ও পরিবার পর্যায়ে সচেতনতামূলক উদ্যোগ বৃদ্ধির পরামর্শ দেন। অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামীক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোঃ মহিউদ্দিন আহম্মেদ, কেএমপির এডিসি ট্রাফিক মোঃ ছয়রা উদ্দিন, রূপসারপিএফজির সমন্বয়কারী মোল্যা সাইফুর রহমান, খুলনার সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের খুলনা জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস। বাগেরহাটের সমন্বয়কারী এসকে হাসিবের সভাপতিত্বে সঞ্চালনা করেন খুলনার টিএইচপি রাজু জাবেদ। এছাড়া উপস্থিত ছিলেন হাঙ্গার প্রজেক্টের রুবিনা আক্তার, আবু তাহের, কালিগঞ্জের বাচ্চু মিয়া, ডুমুরিয়ার প্রসাদ দাস, হাবিবুর রহমান প্রমূখ। পরে শান্তির জন্য ১১ দফা প্রস্তাবনা করা হয়। যা বাস্তবায়নের জন্য অংশ গ্রহণকারীরা হাত উচিয়ে সম্মতি দেন।দীর্ঘদিনের সহকর্মী সিনিয়র ভাই মো: জিহাদুল কবির এর চাকরি হইতে অবসরকালীন বিদায় অনুষ্ঠান। লাইসেন্স শাখা, খুলনা সিটি কর্পোরেশন।



