বন্ধু স্যোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটির সভায় বক্তারা

# অবহেলিত হিজড়া সম্প্রদায়কে সমাজের মূল ¯্রােতে ফিরিয়ে এনে সম্পদে পরিণত করতে হবে #
স্টাফ রিপোর্টার ঃ সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিজড়া সম্প্রদায়কে সমাজের মূল ¯্রােতে ফিরিয়ে এনে সম্পদে পরিণত করতে হবে। এ জন্য পরিবারসহ সবাইকে ঐক্য বদ্ধভাবে কাজ করতে হবে। বুধবার সকালে সিএসএস আভা সেন্টারে বন্ধু স্যোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি ও নক্ষত্র যুব কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত অংশীজনের মত বিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। সভায় সভাপতিত্ব করেন নক্ষত্র যুব কল্যাণ পরিখদের সভাপতি জয়ীতা পাখি দত্ত, প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন সমাজসেবা কর্মকর্তাএসএম মাসুদুর রহমান, মহিলা বিষায়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া আরেফিন সিদ্দিকী, যুব উন্নয়ন হিজড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ এসএম সাইফুল ইসলাম রাজু, বক্তারা বলেন, খুলনায় ১১৬ জন হিজড়া রয়েছে যারা তালিকাভুক্ত। এছাড়া রয়েছে সাড়ে ৫শত হিজড়া। তাদের অধিকার রক্ষায় সমাজের প্রতিটি মানুষকে কাজ করতে হবে। তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করলে চলবে না। তাদের ভালবাসতে হবে সম্মান দিয়ে কথা বলতে হবে। তাদের সমাজের মূল ¯্রােতে ফিরিয়ে আনতে হবে। তবেই তারা দেশের সম্পদে পরিণত হবে। বন্ধু স্যোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি দীর্ঘ দিন ধরে অবহেলিত জনগোষ্ঠী হিজড়া সম্প্রদায়কে সমাজের মূল ¯্রােতে ফিরিয়ে আনতে কাজ করছে। এ জন্য তারা সাংবাদিক মিডিয়া ফোরাম, আইনজীবী ফোরামসহ সমাজের প্রতিনিধিত্বশীল সমাজকে সচেতন করে চলেছে। তারই ধারাবাহিকতায় এ মিটিং।



