স্থানীয় সংবাদ

দুই বীরের শাহাদাৎ বার্ষিকীতে রূপসা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

খবর বিজ্ঞপ্তি : শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহ’র ৫৪ তম শাহাদাৎ বার্ষিকীকে বীরদ্বয়ের পূর্ব-রূপসাস্থ মাজারে শ্রদ্ধা নিবেদন করছে রূপসা প্রেসক্লাব। আজ ১০ ডিসেম্বর সকাল ৯ টায় মাজার প্রাঙ্গনে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নাতি লেফঃ কমান্ডার আবরার হাসান, শহিদ বীরশ্রেষ্ঠ মহিবুল্লাহ’র ছেলে পুলিশ ইন্সপেক্টর সালাউদ্দিন জুয়েল, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াজ শেখ, শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজিম, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিক, প্রচার সম্পাদক তুরান মল্লিক, সদস্য আল মাহমুদ প্রিন্স, তৌহিদুল ইসলাম কচি, আবু হারুন-অর রশিদ। শ্রদ্ধা নিবেদন শেষে তাদের হের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button