আগামী নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচনÑ মঞ্জু

# দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে মতবিমিয় ও বিভিন্ন স্কুল-মাদ্রাসায় দোয়া মাহফিল #
স্টাফ রিপোর্টার ঃ
আমাদের মধ্যে মতপার্থক্য থাকলেও চব্বিশের গণঅভ্যুত্থানের স্বপ্ন যেন ব্যর্থ না হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে মানুষ, আর এ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ-ফ্যাসিবাদ ও স্বৈরশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন, বিভাগীয় সদর দপ্তর খুলনা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনার সকল অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। দুপুর ১টায় গগণ বাবু রোডস্থ সবুরন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. ফাহিমা পারভীনসহ স্কুলের সকল শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। ২২ নম্বর ওয়ার্ডে চর জামে মসজিদ ও হাজী আবু হানিফ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানায় বিএনপি নেতা জাফরউল্লাহ খান সাচ্চু’র সহযোগিতায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে। কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, গণঅভূত্থানে যারা শহীদ হয়েছে, তা যেন বৃথা না হয়ে যায়। আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়ন করতে পারি। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ হতে দেবে, কোনো ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবে না। তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা এবং দ্রুত আরগ্যে লাভ করে জনগনের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন সে জন্য বিশেষ মোনাজাত করেন। পরে মাদ্রাসার ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। বাদ আসর ২৫ নম্বর ওয়ার্ডের বায়তুল মেরাজ জামে মসজিদে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা নাজমুস সাউদ। বাদ মাগরিব ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে হাজী মহসীন রোডের রহমানিয়া জামে মসজিদে দেশনেত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া করেন মসজিদের ইমাম মাওলানা সাইদুল ইসলাম। সন্ধ্যা ৭টায় খুলনায় মাগুরা সমিতির আয়োজনে মতবিনিময় সভা সমিতির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে এবং জেনারুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, আনোয়ার হোসেন, এড. গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, সাদেকুর রহমান সবুজ, গিয়াস উদ্দিন বনি, নিয়াজ আহমেদ তুহিন, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, শরিফুল ইসলাম বাবু, মোস্তফা কামাল, মেশকাত আলী, শতকত আলী, খান শহিদুল ইসলাম, মোহাম্মাদ আলী, আলমগীর হোসেন আলম, সাইমুন ইসলাম রাজ্জাক, জাহাঙ্গীর হোসেন, মাওলানা আব্দুল গফ্ফার, মনিরুল ইসলাম, হেদায়েত হোসেন হেদু, ডা. ফারুক হোসেন, তরিকুল আলম তুষার, সাব্বির খান দ্বীপ, শহিদুল ইসলাম লিটন, খান রাজিব, শরিফুল ইসলাম সাগর, আব্দুল্লাহ আল মামুন, হাসনা হেনা, মহিদুল হক টুকু, মিজানুর রহমান মিজান, মাহমুদুল হাসান মুন্না, হুমায়ুন কবির, মুশফিকুর রহমান অভি, কবির হোসেন, এ আর রহমান, সেলিম বড় মিয়া, খন্দকার আকিরুন, শামসুল আলম বাদল, রাজিবুল আলম বাপ্পি, তরিকুল আলম, ইমরান হোসেন, খান আবু দাউদ, পারভেজ মোড়ল, আমির হোসেন বাচ্চু, আসাদ সানা, সোহেল খন্দকার, শামীম রেজা, হারুন মোল্লা, ইসমাইল শেখ, মিসেস শাহানা, শেখ মেহেদী হাসান, জাহান আলী, ফারুক আকন, হারুন হেলাল, কুদ্দুস বিশ^াস, শফিউদ্দিন আহমেদ, ওসমান গনি, ফারুক হোসেন, মারুফ হোসেন, জুয়েল রহমান, সাজ্জাদ হোসেন, জীবন মীর, মামুনুর রহমান রাসেল, মারুফুর রহমান, আলাউদ্দিন আলম, রবিউল ইসলাম নাঈম, মুর্শিদা বেগম, রাজীব খান রাজু, মোস্তফা জামান নোমান, এইচ এম মাহিন, কাজী শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম খোকন, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম বাদল, রফিকুল ইসলাম, শেখ কাশেম আলী, বেল্লাল হোসেন প্রমুখ।



