“গণতন্ত্রের প্রতীককে আবারও জনগণের মাঝে ফিরিয়ে আনবে প্রার্থনার শক্তি” : আজিজুল বারী হেলাল

# তেরখাদায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল #
তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার সরকারি ইখড়ি কাটেঙ্গা হাইস্কুল মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এ মাহফিলে সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মাঠ ছিল সরগরম ও আবেগঘন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী। সঞ্চালনায় ছিলেন বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান ও আবুল হোসেন বাবু। মাহফিলের প্রধান অতিথি, খুলনা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং দলের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এক আবেগমাখা বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের অবিনাশী প্রতীক। মানুষের অধিকার, ন্যায় ও স্বাধীনতার জন্য তিনি সারাজীবন লড়াই করেছেন। আজ তিনি অসুস্থÍএ ব্যথা শুধু আমাদের দলের নয়, এ ব্যথা গোটা জাতির। তার সুস্থতা কামনায় যে অশ্রু, যে প্রার্থনার হাত আমরা আজ আকাশের দিকে তুলেছিÍআমি বিশ্বাস করি, সেসব দোয়া একদিন তাকে আবারও জনগণের মাঝে ফিরিয়ে আনবে। খালেদা জিয়ার সুস্থতা মানে গণতন্ত্রের পুনরুত্থান; মানুষের আশা ও সাহসের পুনর্জাগরণ।” দোয়া মাহফিলে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা খান জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম, এনামুল হক সজল, শেখ আব্দুর রশিদ, শেখ আনিসুজ্জামান, উপজেলা বিএনপির নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু, মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমাউন কবির, আজিজুর রহমান, মো. বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিবুর রহমান আজিবার, ইউনিয়ন বিএনপি নেতা এসকে নাসির আহমেদ, আবুল বাশার, ইমদাদুল ইসলাম, ইউসুফ শেখ, মোবাশ্বের আলম, সাইফুল ইসলাম মোড়ল, এডভোকেট শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, খান গিয়াস উদ্দিন, তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর লস্কর, পলাশ সেখ, ইমামুল ইসলাম, যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সী, শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী, মো. সাবু মোল্লা, মহিলা দল নেতা কোহিনুর বেগম, ফাতেমা বেগম, বিথি বেগম, রূপালী বেগম, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, তারেক রেজা, মুন্না পারভেজ, ঈশান মোল্লা, রাব্বি হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী। মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থ জীবন, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত নেতাকর্মীরা বলেন, খালেদা জিয়ার সুস্থতা কেবল বিএনপির প্রত্যাশা নয়; এটি দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও জনগণের অধিকার রক্ষার সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত।



