শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কেইউজের আলোচনা সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রবিবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন। সভা পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো: হেদায়েৎ হোসেন মোল্লা ও নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, সংগঠনের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, নূর হোসেন জনি, দেবব্রত রায়, আল মাহমুদ প্রিন্স প্রমুখ। এর আগে, ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ০১ মিনিটে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো: হেদায়েৎ হোসেন মোল্লা, সংগঠনের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, সুনীল দাস, শহীদুল ইসলাম প্রমুখ।



