মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনায় সেবা সপ্তাহের কর্মসুচির শুভ উদ্বোধন

# আর্ন্তজাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ আর্ন্তজাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনায় সেবা সপ্তাহ ২০২৫ এর কর্মসুচির শুভ উদ্বোধন। গতকাল ১৪ ডিসেম্বর সকাল ১০ টায় সপ্তাহব্যাপী এ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা ফিরোজ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল শিক্ষক মোঃ বাবুল হোসেন, সিনিয়র ইনাস্টেক্টর মোঃ হাফিজুর রহমান, জেনারেল শিক্ষক মোঃ তৌহিদুর রহমান, সিনিয়র ইন্সটেক্টর জিনাত রেহেনাসহ প্রতিষ্ঠানের প্রশিক্ষণাথী, শিক্ষক কর্মকর্তা-কর্মচারী সহ অন্যান্যরা। সেবা সপ্তাহের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের হিসাব রক্ষক মোঃ শাহিনুর রহমান। “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যে প্রতিষ্ঠানটি সকল শ্রেণী পেশার মানুষের মাঝে জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। আগামী ২০ ডিসেম্বর বিদেশে অবস্থানরতদের পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক, এনজিও প্রতিনিধিসহ অংশীজনদের সাথে মতবিনিময় ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ সেবা সপ্তাহ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত হবে। সেবা সপ্তাহের প্রথম দিনে বিভিন্ন কোর্সে প্রায় দুই শতাব আবেদন জমা পড়েছে। উল্লেখ্য, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলনা ১১ টি কোর্সে প্রায় সাড়ে ৪ শতাধিক প্রশিক্ষণাথী প্রশিক্ষণ গ্রহণ করছে।



