খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

# শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে #
খবর বিজ্ঞপ্তি ঃ শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রবিবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, মোস্তফা জামাল পপলু, মো. এরশাদ আলী, মো: রশিদুল ইসলাম, এহতেশামুল হক শাওন, আব্দুর রাজ্জাক রানা, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, এস এম ইয়াসীন আরাফাত (রুমী) ও মুহাম্মদ নূরুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য আবুল হাসান হিমালয়, মোঃ জাহিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম কাজল, এস এম নূর হাসান জনি,বাপ্পী খান, দেবব্রত রায়, মো. রকিবুল ইসলাম মতি, এস এম আমিনুল ইসলাম, এজাজ আলী, রিংটন মন্ডল, মোঃ বেল্লাল হোসেন সজল, আল মাহমুদ প্রিন্স, এম এ জলিল, ক্লাবের অস্থায়ী সদস্য মহেন্দ্রনাথ সেন, শেখ ফেরদৌস রহমান, মোঃ সোহেল রানা, মিলন হোসেন, মোঃ হাসানুর রহমান তানজির, সাংবাদিক জি এম রাসেল ইসলাম, মাশরুর মোর্শেদ, ড. ফোরকান আলী, মো. নুরুল আমিন(নূর) মো. আমিরুল ইসলাম, সাগর সরকারসহ অন্যনান্য সাংবাদিকবৃন্দ। এর আগে, ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ০১ মিনিটে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, কৌশিদ দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু, মোঃ রাশিদুল ইসলাম, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, সোহেল মাহমুদ, বেল্লাল হোসেন সজল, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), আল মাহমুদ প্রিন্স, ক্লাবের অস্থায়ী সদস্য মহেন্দ্রনাথ সেন।



