স্থানীয় সংবাদ

জামায়াতে ইসলামী অমুসলিমদের পাহারাদার হিসেবে থাকবে -অধ্যাপক মাহফুজুর রহমান

# ৩নং ওয়ার্ডের মধ্যডাঙ্গা নাপিতপাড়া ও ্্ঋশিপাড়ায় গণসংযোগ #

স্টাফ রিপোর্টার ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। রোববার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী খুলনা-৩ আসনের দৌলতপুর থানাধীন ৩ নং ওয়ার্ড এর মধ্যডাঙ্গা নাপ্তিপাড়া ও ্্ঋশিপাড়াসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করে দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও দোয়া চান। এসময় তার সঙ্গে গণসংযোগে অংশগ্রহণ করেন, ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, আসাদুর রহমান, আব্দুল গফফার, ইসমাইল হোসেন, রিপন হাওলাদার, শহিদুল হক, আসলাম হোসেন, শরিফ আল মামুন, শরিফ আল নাইম,আসাদুজ্জামান, মোহাম্মদ শাহিন, সাইফুল্লাহ নান্টু, মুজাহিদ ইসলাম, শ্রী মান্দার কুমার, শ্রী সন্ন্যাস কুমার, শ্রী কালিপদ দাস, শ্রী হরিপদ প্রমুখ উপস্থিত ছিলেন। অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আল কুরআনের সমাজ ও রাষ্ট্র কায়েমের জন্য প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে হবে তাই আল কুরআনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। আমরা আশা করছি, আগামীর বাংলাদেশ হবে আল কুরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ৫ আগস্টের পর থেকে যে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক অরাজনৈতিক শক্তির দ্বারা সাধারণ মানুষের ক্ষতি বা অন্যায় ঘটলে তার প্রমাণ সংরক্ষণ রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের নানা বক্তব্য একে অন্যকে দোষারোপ করার প্রবণতা বাড়িয়েছে, যার ফলে আমাদের বিরোধীরা সুযোগ পেয়েছে। আমাদের পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ থাকতে হবে।’তিনি বলেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দল হিন্দু-বৌদ্ধদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের সহায়-সম্পত্তি দখল-বেদখলে নিয়োজিত ছিল। ভোট ব্যাংক হিসেবে প্রচার করে অন্য রাজনৈতিক দলের প্রতিপক্ষে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত ছিল। এসব দলগুলোর মধ্যে ব্যতিক্রম জামায়াতে ইসলামী। জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এ দুই সম্প্রদায় উন্মুক্ত বাতাসে নিজের জন্মভূমিতে স্বাধীনভাবে চলাফেরার পাশাপাশি একজন নাগরিক হিসেবে দেশের সকল অধিকার ভোগ করবে। এক্ষেত্রে জামায়াতে ইসলামী হিন্দু–বৌদ্ধদের পাহারাদার হিসেবে থাকবে। তিনি আরও বলেন, দেশ স্বাধীনের পর অনেক দল ক্ষমতায় আরোহণ করেছিল। তাদের কর্মকান্ড সম্পর্কে জনগণ অবগত রয়েছেন। এখন সময় এসেছে জামায়াতে ইসলামীকে একবার পরীক্ষা করার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button