দৌলতপুরে ঐক্যবদ্ধ সাংস্কৃতিক মঞ্চের বিজয় দিবসের কর্মসূচি

স্টাফ রিপোর্টার: নগরীর দৌলতপুরস্থ ঐক্যবদ্ধ সাংস্কৃতিক মঞ্চের আয়োজনে মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) বিকালে মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নেতৃবৃন্দ বিজয় র্যালি বের করে দৌলতপুর উপশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দৌলতপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পমাল্য অর্পণ করেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরহাদ হোসেন মিটনের সভাপতিত্বে ও বিয়নমণি থিয়েটারের সা: সম্পাদক শরীফ খান সঞ্চলনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলা কেন্দ্রের সা: সম্পাদক এম নুরুল ইসলাম নুরু, উদীচি দৌলতপুর শাখার সভাপতি মাহবুবুর রহমান মোহন, শাপলা কুড়ি খেলাঘর আসরের সা: সম্পাদক মানিক ঠাকুর বাপ্পা, বিথী বিশ্বাস, সঞ্জয়, প্রকৃতিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মহান বিজয় দিবসের আলোচনায় বক্তরা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



