স্থানীয় সংবাদ

সকল ভেদাভেদ ভুলে সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে

# মুক্ত বাংলা সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তরা #

খবর বিজ্ঞপ্তি ঃ মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতাদের রুহের মাগফেরাত কামানায় করে বক্তরা বলেন, মুক্ত বাংলা সংস্থা সমাজ সেবা অধিদপ্তরের একটি সামাজিক সংগঠণ। এ সংগঠণ সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সহয়তা করে থাকে। পাশাপাশি সংগঠণে রয়েছে শক্তিশালী ফুটবল দল। দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আমাদের সকলের দায়িত্ব দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলেই মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন হবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর রায়পাড়া ক্রস রোডস্থ সংস্থার কার্যালয়ে সামাজিক সংগঠণ মুক্ত বাংলা সংস্থার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন। মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদ এবং শহীদ জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তরা আরও বলেন, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় বিভিন্ন সামাজিক সংগঠণকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেয়া সম্ভব।
মুক্ত বাংলা সংস্থার আহবায়ক মো. কামরান হাচান মন্টু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব বনানী সুলতানা ঝুমুর পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ২৪নস্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শমসের আলী মিন্টু, সংরক্ষীত আসনের মহিলা কাউন্সিলর মাজেদা খাতুন ও নাগরিক ফোরামের সদস্য সচিব ইকবাল হাসান তুহিন। এছাড়া ও উপস্থিত ছিলেন মুক্ত বাংলা সংস্থার আহবায়ক কমিটির সদস্য এম এ জলিল, এজাজ আহমেদ ও হাসিব, সদস্য মো. আব্দুল লতিফ সুইট, মো. আবুল কালাম আজাদ, মো. তালাত মাহামুদ সাগর, মো. আবুল হাসান, দ্বীন মোহাম্মদ, এস এম আনোয়ার হোসেন, আজিজুর রহমান, ফরিদ পাঠান, প্রিন্স, শুভ, জামিল, রফিক, আবুল কাওসার আজাদ, বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সংস্থার সকল সদস্যবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button