স্থানীয় সংবাদ

তাহফিজুল কুরআন নুরানী ক্যাডেট মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

স্টাফ রির্পোটার : আলহাজ্ব আবুল কালাম ও রমিছা বেগম এর স্বপ্ন বাস্তবায়নে তাহফিজুল কুরআন নুরানী ক্যাডেট মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ৪ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত। ১৬ ডিসেম্বর মঙ্গলবার আছরবাদ জোড়াকল বাজার সংলগ্ন দক্ষিণ টুটপাড়া ২নং ক্রস রোডস্থ সমাজসেবী সালেহা জহুর এর বাড়ির নিচতলায় অবস্থিত মাদ্রাসার সামনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান মেহমান হিসেবে ধর্মীয় বয়ান করেন জামি’আ ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম খুলনার সিনিয়র মুহাদ্দিস,হযরত মাও: নাসিরউদ্দিন কাসেমী দা.বা.। প্রধান বক্তা ছিলেন দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসার সহকারি অধ্যাপক হযরত মাও: মনিরুজ্জামান। বিশেষ বক্তা ছিলেন, রিয়অদুল জান্নাহ কমপ্লেক্সর প্রতিষ্ঠাতা পরিচালক,হাফেজ হযরত মাও: রিয়াদুল ইসলাম শফিক। মাহিবাগ জামে মসজিদের ইমাম ও খতিব, হাফেজ হযরত হা: মাও: আহসান হাবিব। বাইতুল কমার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ হযরত হা: মাও: তাওহিদ বিন জিহাদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব খায়েরুল ইসলাম। সভাপতিত্ব করেন রামপাল উজলকুড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম হাওলাদার। অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মাদ্রাসা পরিচালক হাফেজ মাওঃ মুফতি জসিম উদ্দিন ও সহকারী পরিচালক হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button