শীতকালিন সবজি বাজারে সয়লাব দাম নাগালে নেই : মাছ বাজারেও উর্দ্ধগতি

# মাংসের বাজার স্থিতিশীল
শেখ ফেরদৌস রহমান ঃ বাজারে শীতকালিন মৌসুমের সবজির সরবরাহ থাকলেও দাম নাগালে নেই। এছাড়া মছের বাজারেও উর্দ্ধগতি। এ দিকে বিক্রেতারা বলছেন বাজারে সবজির সরবারাহ কম। যে কারণে দাম বাড়তি। খুচরা পর্যায়ে ব্যবসায়িরা বলছেন পরিবহণ আড়ৎ খরচসহ প্রতি কেজিতে ১০ টাকা থেকে প্রকার ভেদে ২০ টাকা মুনাফা হয়। এছাড়া মাঠ পর্যায়ে কৃষকেরা বলছেন সবজির ফলন এখনও বাজারে সরবারহ করার মত হয়নি। তবে আসছে কয়েক দিনের মধ্যে বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ হবে। সবজির দাম নাগালে আসবে। তবে নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে মাংসের বাজার আগের মত স্থিতিশীল অবস্থায়। এছাড়া গেল কয়েকদিনে নতনু পেঁয়াজ প্রতিকেজি ১০০ টাকা, পুরাতন পেঁয়াজের কেজি ১৪০ টাকা। রসুন দেশি ৮০ টাকা, টমেটোর দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকা। সবজি বাজার ঘুরে দেখা গেছে, কাঁচাঝাল বরজে ১২০ টাকা কেজি, ফুলকপি ৬০ টাকা, পাতাকপি ৭০-৮০ টাকা, লাউ প্রতি পিস ৩-৪০ টাকা, ঝিঙে ৭৫-৮০ টাকা, বরবটি ৮০টাকা, চাল কুমড়া ৫০ টাকা, কচুরলতি ১০০ টাকা, কুশি ৭৫-৮০ টাকা, বেগুন ৯০ টাকা, শালগম ৬০ টাকা প্রতি কেজি। মাছ বাজার ঘুরে দেখা গেছে, ১ কেজির ইলিশ ২০০০’শ টাকা, ১ কেজি ২’শ গ্রামের ইলিশ ২৫শ টাকা, ছোট সাইজ ইলিশের দাম এছাড়া পারসে কেজি ৬শ টাকা, পাতাড়ী কেজির উপরে ৬৫০ টাকা কেজি, চিংড়ি ৭৮০ টাকা প্রতি কেজি,রুই মাঝারী ৩৮০ টাকা কেজি, কাতলা মাঝারী ৩৫০ টাকা কেজি, রুই বড় ৪৫০ টাকা কেজি, কাতলা বড় ৪৫০ টাকা কেজি। শৈল মাছ কেজির উপরে ৮শ টাকা, চাষের কৈ মাছ ৪শ টাকা, চাষের শিং ৪৫০ টাকা ছোট সাইজ বড় সাইজ ৫শ টাকা। গরুর মাংস ৭০০ টাকা কেজি এবং খাশির মাংস ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালী মুরগী ২৫০ টাকা কেজি, ব্রয়লার মুরগী প্রতি কেজি ১৮০ টাকা, খাসি প্রতি কেজি ১১৫০ টাকা। এ বিষয়ে কথা হয় বেসরকারী চাকুরজীবি ক্রেতা মাহমুদুল হাসানের সাথে তিনি বলেন, শীতকালিন সময়ে সবজি ও মাছের বাজার কম থাকে। গেল বছর এ সময়ে বেগুনের কেজি ছিল ২৫ টাকা, এবছর ৮০ টাকার উপরে। একমাত্র আলুর দাম কম আছে। এখন সংশ্লিষ্ট মহলদের তদারকি করা উচিত যে এর ভিতর কোন বড় ধরনের সিন্ডিকেট কাজ করছে কিনা না? ্পনি সোনাডাঙ্গা কাচা বাজারে যেয়ে দেখেন সবজি পাইকারী কত করে বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে সবজি বিক্রেতারা দ্বিগুণ দামে বিক্রি করছে। তবে সেই তুলনায় মাংসের বাজার স্বাভাবিক আছে। আর মাছের দাম একমাত্র তেলাপিয়া, পাঙ্গাস আর ছাড়া সব মাছ বলা যায় দাম সাধারণ নি¤œ ,মধ্য আয়ের মানুষের নাগালের বাইরে



