স্থানীয় সংবাদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন

# নির্বাচনী আচরণবিধি পালনে নজরদারী বাড়ানোর দাবী #

দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই দিনে অনুষ্ঠিত গণভোট ও সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসনিক রদবদল সম্পন্ন হয়েছে। দিঘলিয়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সারা দেশের ন্যায় দিঘলিয়ায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারী। খুলনার দিঘলিয়া, তেরোখাদা ও রূপসা উপজেলা নিয়ে খুলনা-৪ আসন। এবারের নির্বাচনে দিঘলিয়া উপজেলায় ৪০ টি কেন্দ্রে মোট ১ লাখ ২ হাজার ৮৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৪৮২ জন এবং মহিলা ভোটার ৫১ হাজার ৩৫৮ জন। এ সকল ভোটারদের নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে ২০৭ টি বুথে। দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে মোট ভোটার ১৬৬১১ জন। পুরুষ ভোটার ৮৫৫৯ জন এবং মহিলা ভোটার ৮০৫২ জন কেন্দ্র সংখ্যা ৮ টি। বারাকপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১৬৩৬ জন। পুরুষ ভোটার ১০৯৪৮ জন এবং মহিলা ভোটার ১০৬৮৮ জন। কেন্দ্র সংখ্যা ৯ টি। দিঘলিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৭৮২৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৩৫৭৮ জন এবং মহিলা ভোটার ১৪২৫০ জন। এ ইউনিয়নে কেন্দ্র সংখ্যা ৯ টি। সেনহাটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৬৭৬৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৮৩৯৭ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১৮৩৬৮ জন। এ ইউনিয়নে কেন্দ্র সংখ্যা করা হয়েছে ১৪ টি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button