স্থানীয় সংবাদ

হাদির মৃত্যুতে খুলনায় বিক্ষোভ দূতাবাস ও প্রথম আলো কার্যালয়ে হামলার চেষ্টা

স্টাফ রিপোর্টার ঃ প্রথম আলোর সাইনবোর্ড ও কিছু পোস্টার খুলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রথম আলোর সাইনবোর্ড ও কিছু পোস্টার খুলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরাইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে বিক্ষোভ করেছেন একদল তরুণ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শিববাড়ী মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। এরপর মিছিল নিয়ে শহরে বের হন তারা।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা ভারতীয় দূতাবাসের কর্মকর্তার বাসভবনে দিকে অগ্রসর হন। তবে পুলিশের সতর্ক অবস্থানের কারণে বাসভবনের সামনে যেতে পারেনি। এরপর বিক্ষোভকারীরা ময়লাপোতা মোড়ে গিয়ে প্রথম আলো অফিস খোঁজে। এখানে আগে প্রথম আলোর অফিস ছিল। এরপর সন্ধান পেয়ে তারা মৌলভীপাড়ায় প্রথম আলোর নতুন অফিসে যায়। সেখান থেকে দু’টি সাইনবোর্ড ও কিছু পোস্টার খুলে মডার্ন ফার্নিচার মোড়ে নিয়ে অগ্নিসংযোগ করে। এরপর সেখান থেকে চলে যায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button