স্থানীয় সংবাদ

শিববাড়ি মোড়ে গায়েবানা জানাজা ও বিক্ষোভ

# বিপ্লবী নেতা হাদি হত্যার বিচারের দাবি #

প্রবাহ রিপোর্টঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হয়েছে। গায়েবানা জানাজায় ইমামতি করেন হাফেজ আয়াতুল্লাহ ওসমানী। শুক্রবার জানাজার নামাজ শেষে হাদিকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র-জনতা। জানাজার নামাজ শেষে শিববাড়ি মোড়ে অবস্থান নেয় বিপ্লবী ছাত্র-জনতা।এর আগে বায়তুন নুর জামে মসজিদে দোয়ায় অংশ নেয় ছাত্র-জনতা। বাদ জুম্মা নগরীর নিউ মার্কেট সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়। এতে শতাধীক ছাত্র-জনতা অংশ নেন। ভারতের দালালেরা হুশিয়া সাবধান, দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা, আমরা সবাই হাদির সেনা ভয় করিনা বুলেট বোমা, এক হাদি লক্ষান্তরে লাখো হাদি ঘরে ঘরে। ভারতের দাশত্ব চলবে না চলবে না। এসম শ্লোগানে প্রকম্পিত হয় শিববাড়ি মোড়। এ সময় আইন শৃংখলা বাহিনীর সদস্য ছিল পর্যাপ্ত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button