স্থানীয় সংবাদ

গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকের ওপর হামলার নিন্দা

খবর বিজ্ঞপ্তি ঃ দৈনিক প্রথম আলো ও দ্যা ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ন্যক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়েছে খুলনা রিপোটার্স ইউনিটি। খুলনা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি গৌরাঙ্গ নন্দী এবং সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান এক বিবৃতিতে বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের ওপর এই হামলা শুধু গণমাধ্যমের ওপর নয়, এটা আমাদের সমাজের ওপর, গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আক্রমণ। সর্বোপরি বাংলাদেশের ওপর আক্রমণ। গভীর রাতের ওই হামলায় প্রতিষ্ঠান দুটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সম্পদহানির পাশাপাশি সংবাদকর্মীদের জীবনের ঝুঁকি তৈরি হয়েছিল। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পাশাপাশি রাষ্ট্রের দায় এবং দায়িত্বহীনতারও স্পষ্ট বহিঃপ্রকাশ। বিবৃতিতে বলা হয়, অতীতেও নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মব ভায়োলেন্স বা ’সংগঠিত সহিংসতা’ ঘটেছে; যা প্রতিরোধে বর্তমান অন্তর্র্বতী সরকারের ব্যর্থতা আমরা প্রত্যক্ষ করেছি; সর্বশেষ ঘটনা তার আরেকটি ভয়াবহ উদাহরণ। গণমাধ্যম কার্যালয়ে হামলা প্রমাণ করে যে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অবশ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে ফোন করে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন এবং পাশে আছেন বলে জানান। তবে বিবৃতি বা আশ্বাস যথেষ্ট নয়, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button