জেল-জুলুম পেরিয়ে দেশনেত্রী খালেদা জিয়া আজও গণতন্ত্রের প্রতীক : হেলাল

স্টাফ রিপোর্টার ঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, জেল-জুলুম, নির্যাতন ও নানা ষড়যন্ত্র পেরিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক হয়ে আছেন।
শনিবার (২০ ডিসেম্বর) তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে তেরখাদা উপজেলার ছাগলাদাহ ধানখালিতে নারীদের তালিম কার্যক্রম শেষে এক মতবিনিময় সভায় অংশ নেন আজিজুল বারী হেলাল। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
আজিজুল বারী হেলাল বলেন, “সমগ্র বাংলাদেশের মানুষ গত ২৩ নভেম্বর থেকে প্রতিদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করে যাচ্ছেন। তিনি একজন সাধারণ গৃহিণী থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, হয়েছেন দেশনেত্রী ও গণতন্ত্রের মা। তাঁকে জেল-জুলুম, নির্যাতন, হত্যাচেষ্টা ও অপমানের মুখে ফেলা হলেও মহান আল্লাহ তাঁকে ইজ্জত ও সম্মান দিয়েছেন।” তিনি আরও বলেন, “আজ শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষও তাঁর আরোগ্য কামনায় দোয়া করছেন।” সন্ধ্যায় আজিজুল বারী হেলাল কড়লিয়া নামযজ্ঞ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে তিনি ইছামতীতে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, শেখ আব্দুর রশিদ, আরিফুর রহমান আরিফ, আনিসুর রহমান, আব্দুস সালাম মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, উপজেলা বিএনপির চৌধুরী কাওছার আলী, ফখরুল ইসলাম বুলু, মাহাবুর মোল্লা, ইকরাম হোসেন জোমাদ্দার, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক নাইম, হুমায়ুন মোল্লা, আলমগীর, পলাশ মেম্বার, সোহাগ মুন্সি, সাব্বির আহমেদ টগর, ইমামুল মোল্লা, শামিম আহমেদ রমিজ, সোহেল, লিমন, আসাদ, জাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



